1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ইয়াবা ও হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কমল মিয়া (৪০) এবং তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী (৫২) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়া (৫২) কে আটক করা হয়।

এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকমুক্ত শ্রীবরদী গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com