1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কৃষকদের দক্ষ করে তুলতে আশা’র দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে শেরপুরে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে আশা শেরপুর জেলা।

আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা’র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, আশা গাজীপুরের টেকনিক্যাল কর্মকর্তা (এগ্রি) মো. আশিকুর রহমান, শেরপুর সদর অঞ্চলের এসআরএম মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ।

প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশ নেন। এতে নিরাপদ সবজি চাষের কৌশল, জৈব সার ব্যবহার, কীটনাশকের সঠিক প্রয়োগ এবং স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরাও এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com