1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সাংবাদিক শাকিল-ফারজানার জামিন, তবে মিলছে না মুক্তি

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

শাকিল আহমেদকে পাঁচ মামলায় এবং ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া তাদের এক মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁরা পৃথক ১৩ মামলায় জামিন আবেদন করেছিলেন। তার মধ্যে ১১ মামলায় জামিন হয়েছে।

সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে ৬টি এবং ফারজানা রুপাকে ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলোর মধ্যে একটি হত্যাচেষ্টা। বাকিগুলো হত্যামামলা। হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচ মামলা ও ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন আর একটিতে রুল জারি করেছেন। সেই মামলায় দুজনই আসামি।

২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে একাত্তর টেলিভিশনের সাবেক সংবাদপ্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ফারজানা রুপাকে (চ্যানেলটির সাবেক প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক) আটক করে পুলিশ। পরে একেক সময় একেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com