1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে টিসিবির ট্রাকসেল শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার বাদে) মোট ১০ দিন শেরপুর জেলায় এ ট্রাকসেল কার্যক্রম চলবে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। একটি প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com