1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন প্রধান অতিথি শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ও নবাগত ইউএনও আব্দুল মালেককে ফুল দিয়ে বরণ করা হয়।

চলতি বোরো মৌসুমে উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৮২৯ মেট্রিকটন ধান এবং ২ হাজার ৬৮১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com