1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় পিকআপে থাকা ভূসির বস্তায় রাখা ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরসভার গড়েরগাও মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে গাড়ি চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরে নালিতাবাড়ী থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে তাতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে মালবাহী পিকআপ ভ্যানে থাকা কাঠের ভূষির বস্তার মধ্যে ১০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ পাওয়া যায়। পরে চালকসহ ৩জনকে আটক করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মদ ঝিনাইগাতী থেকে গাজীপুরে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com