1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে বিনাধান-২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনাধান-২৫ এর প্রায়োগিক পরীক্ষণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপ-কেন্দ্র শিমুলতলা গ্রামে সোমবার (১১ মে) বিকেলে এ মাঠ দিবসের আয়োজন করে।

বিনা ময়মনসিংহের বিসিসিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কৃষি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. হাসানুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈব প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন।

বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, ক্রপ ফিজিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com