1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল জাত প্রযুক্তি অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি, বীজ সংরক্ষণ এবং বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের পরিচিতি শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

পরমাণু কৌশলের মাধ্যমে অভিযোজন প্রকল্পের অর্থায়নে বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্র প্রশিক্ষণ রুমে সোমবার (১১ মে) এ প্রশিক্ষণের আয়োজন করে।

বিনা ময়মনসিংহের বিসিসিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কৃষি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. হাসানুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈব প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন।

বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, ক্রপ ফিজিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com