1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মেকআপ নিতেন না সালমান শাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। নব্বই দশকে ধূমকেতুর মতো চলচ্চিত্রে পা রাখেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে চলে যান।

ঢাকাই চলচ্চিত্রের স্টাইল আইকন বলা হয় সালমান শাহকে। প্রত্যেক সিনেমায় কোনো না কোনো নতুন স্টাইলে হাজির হয়েছেন তিনি। তার স্টাইল এতটাই জনপ্রিয় ছিলো যে, ভক্তরাও তা অনুসরণ করতেন।

মজার ব্যাপার হলো, সালমান শাহ সিনেমার শুটিংয়ে মেকআপ ব্যবহার করতেন না। তার অভিনয় ক্যারিয়ারে শুধু ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মেকআপ ব্যবহার করেছিলেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত এটি তার প্রথম সিনেমা। এরপর আর কোনো সিনেমায় মেকআপ ব্যবহার করেননি তিনি।

সালমান শাহর স্নেহধন্য মতিউর রহমান মতি বলেন, ‘ভাই (সালমান শাহ) সিনেমায় কখনো মেকআপ ব্যবহার করতেন না। আমার কাছে একটা ফ্লাস্ক থাকতো, এর মধ্যে একটা ভেজা কাপড় থাকতো। প্রত্যেক শটের আগে ভাই এই কাপড় দিয়ে মুখটা মুছে নিতেন। এতটুকুই করতেন। মুখটা মুছে নিলেই তার ফেস সুন্দর হয়ে যেত।’

মতির এসব তথ্যের সঙ্গে একমত পোষণ করেছেন গুণী নির্মাতা মালেক আফসারি। তিনি বলেন, ‘সালমান কখনো মেকআপ নিতো না। এমনিতেই দেখতে অনেক সুন্দর ছিল। ফেসটা মুছে নিলেই চেহারা টকটক করতো। সবগুলো সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেছে।’

মাত্র পাঁচ বছর বয়সে এফডিসিতে পা রাখেন মতি। ১২ বছর বয়েসে সালমান শাহ অভিনীত ‘স্নেহ’ সিনেমায় প্রোডাকশন বয়ের কাজ করেন তিনি। শুটিংয়ের প্রথম দিন পানি দিতে গেলে নাম জানতে চান সালমান শাহ। সেদিনই এই নায়কের সঙ্গে মতির প্রথম আলাপ। এরপর থেকে মতিকে সঙ্গেই রাখতেন সালমান শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com