1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক।

নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাবা দুলু মিয়া (৭০), তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। এ ছাড়া, আহত হাবিল হোসেনকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব নিজবাড়িতে বাবা দুলু মিয়ার শয়নকক্ষে প্রবেশ করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বুকের ওপর ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এদিকে, বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় কাবিল হোসেনকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। অপর ভাই হাবিলও হামলায় আহত হন। ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত সাদিকুল ইসলাম ও শাকিব পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com