1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’র আওতায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী ফাহিম চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার বিহারীরপাড় বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন পেকুয়া বিলের মোহনায় প্রায় ৪৮ বছর পর পুনরায় খালটি খনন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। এসময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ সময় রাজনৈতিক জটিলতায় এ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের উদ্যোগে আবারও খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দে এ প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা হতে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এছাড়াও পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি বিলে প্রায় সাড়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com