1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

যানজটে আটকে হাসপাতালে যেতে বিলম্ব হওয়ায় ভ্যানেই রোগীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্ট রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের আবদুল রউফের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আমিনুল। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি। প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা না পেয়ে ভ্যানগাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, দ্রুত হাসপাতালে নেওয়া গেলে তাঁর জীবন বাঁচানো হয়তো সম্ভব হতো।

প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, যানজটের কারণে লোকটিকে হাসপাতালে নেওয়া গেল না। চোখের সামনে ভ্যানেই তাঁর মৃত্যু হলো। সেখানে যদি একজন ট্রাফিক পুলিশ থাকত, হয়তো তাঁকে দ্রুত নেওয়া যেত।

ভুক্তভোগীরা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি লেগে থাকে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি জরুরী রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। পরীক্ষা চলাকালীন সময়ে জানযটে আটকে থেকে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয়।

বিষয়টি নিশ্চিত করে মৃতের ফুফাতো ভাই রাসেল জানান, হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। এতে ভ্যানেই আমিনুলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com