1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সাঙ্গু নদীতে নিখোঁজের যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হৃদয় (২২) নামের এক স্থানীয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ সময় পর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে সাঙ্গু নদীর ক্যাচিংঘাটা ‘পাগলি কুম’ নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে হৃদয় নামে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা পাগলি কুম এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হৃদয়ের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com