1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযানে মালিক বিহীন অটো ভ্যানসহ ভারতীয় প্রসাধনীসামগ্রী ও ৪টি গরু জব্দ করেছে বিজিবি। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বজিবি সদস্যরা হারিয়াকোনা ও মেজপাড়া এলাকা থেকে এসব জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হারিয়াকোনা সীমান্তে অভিযান চালায় কর্ণজোড়া বিজিবি সদস্যরা। এসময় বাবেলাকোনা গ্রামের চোরাকারবারী দলের সদস্য শাকিল ৪টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

অপরদিকে শুক্রবার ভোরে সিংগাবরুনা ইউনিয়নের মেজপাড়া এলাকায় বিজিবি’র একটি টহল দল একটি ব্যাটারিচালিত অটো ভ্যানসহ ভারতীয় বিভিন্ন প্রসাধনীসামগ্রী জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

কর্ণজোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান কসমেটিক ও গরু জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com