1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে নালিতাবাড়ীর কৃষকদের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

আমিরুল ইসলাম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাল দাম আর ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে আউশ ধান আবাদে আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার অপেক্ষাকৃত উচু জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ মৌসুমের ধান চাষ হয়েছে। নালিতাবাড়ীতে এ বছর আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৯০ হেক্টর জমি আর অর্জিত হয়েছে ৮১৫ হেক্টর জমি। আউশ মৌসুমে এ বছর কৃষকরা তাদের জমিতে বিনা-১৯ এবং ব্রিধান-৪৮ রোপণ করেছেন। যা অতিবৃষ্টি, খড়া ও বন্যা সহনীয়।
পানি জমে থাকায় নিম্নাঞ্চলে আউশ ধান চাষ খুব একটা দেখা যায়নি। ধানের দাম ও ফলন বৃদ্ধি পাওয়ায় গত বারের চেয়ে এ বছর কৃষকদের মাঝে আউশ ধান চাষে আগ্রহ দেখা গেছে। ইতিমধ্যে আউশ আবাদের জন্য সরকারি ও রাজস্ব খাত থেকে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।
ছাইচাকুড়া গ্রামের আউশধান চাষি ও নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, আমি প্রতিবছরের মত এবারও আউশ ধান আবাদ করেছি। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাগণ আমার ধানক্ষেত পরিদর্শন করেছেন। আমার দেখাদেখি অনেকে আউশ ধান চাষ করেছে। আশাকরি ভাল ফলন পাব।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, সরকারী প্রণোদনা, ভালো ফলন আর ধানের মূল্য বেশি, সার-বিজের দাম কমসহ কৃষি অফিসের সর্বাত্মক সহযোগিতা, পরামর্শ ও জোর তৎপরতায় কৃষকরা অনেকটাই আউশ ধান চাষে আগ্রহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com