1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে এসব মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২৭), প্রান্নাথপুর এলাকার তানজিমুল মণ্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাটিরা এলাকার মো. সাইদুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। চক্রটিকে ধরতে কয়েক মাস ধরে গোপনে নজরদারি চালিয়ে আসছিল ধোবাউড়া থানা-পুলিশ।
এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান, এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স কলসিন্দুর ঘাটপাড় এলাকায় অভিযান চালান। এ সময় একটি নীল রঙের পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ৫৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ মাদকগুলো জব্দ করা হয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com