1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত রোগীদের পাশে সেনাবাহিনী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২৬

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে গত ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১ হাজার ১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের এ উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com