1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে কমিউনিস্ট পার্টির প্রতিবাদ ও মানব বন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ঐতিহাসিক আমতলা মেইন রোডে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাট ও পাটশিল্প বাঁচাও, বছরে যতবার খুশি জ্বালানির দাম বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, স্বাস্থ্যখাতে দূর্নীতি-লুটপাট বন্ধ, সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত ও বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা, বিদ্যুৎতের বাড়তি বিল প্রত্যাহার দাবী করা হয়।
এসময় বক্তব্য রাখেন- সিপিবি শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আবু আহাম্মেদ খান বাবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি সোলাইমান আহাম্মেদ, জেলা কমিটির সদস্য মহিউদ্দিন, ঝিনাইগাতী উপজেলা সম্পাদক মন্ডলী সদস্য ও সাবেক গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন মিয়া, উপজেলা শাখার সদস্য আব্দুস সামাদ, মিন্টু মিয়া, শহিদুর রহমান শান্ত, রবিউল আহাম্মেদ, সাবেক ছাত্র ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি আনিছ আহাম্মেদ প্রমুখ।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com