1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, (ঝিনাইগাতী) শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের মালিকানাধীন “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র” (প্রস্তাবিত) মাঠে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে এবং সিইও শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন (টগর)।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এবং ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিদের বক্তব্য, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং সদস্যদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম বৃহৎ আর্থিক সমবায় প্রতিষ্ঠান। বর্তমানে এ প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার এবং মূলধনের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com