
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা।
এছাড়াও এসময় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।