1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ী ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশী হস্তান্তর

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

শেরপুর : অবৈধ পথে ভারতে অনুপ্রবেশকারী ২০ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৬ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তর করা ২০ জনই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নাকুগাঁও এলাকা দিয়ে হস্তান্তরকৃতরা হলেন- গোদাগাড়ী উপজেলার চর বায়েরমারী গ্রামের সুভান আলী (২৩), পানিহার গ্রামের আব্দুল মারুফ রহমান (২১), আমতোলা গ্রামের আজিজুল ইসলাম (২১), সাগনগুঁটি গ্রামের আব্দুল আলিম (২৬), মোলাইন গ্রামের আলামিন (২৩), বিশ্বনাথপুর গ্রামের মদু মুরারি (৩৪), মানিকচর গ্রামের অনিকুল ইসলাম (২৫), দীঘা মিয়াপাড়া গ্রামের তাজেল (২৫), একই এলাকার মেসবাউল (২১) ও দিয়ার মানিকচক গ্রামের আব্দুল হাকিম (৪৯)। ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের কিল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা হাতিপাগার ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে।

অন্যদিকে হালুয়াঘাট সীমান্তে হস্তান্তরকৃতরা হলেন- মুক্তার হোসেন, শাহজামাল হক, আনিসুর রহমান, কামাল হোসেন, শ্রী সিপেন, ইব্রাহীম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম ও শাকিম উদ্দিন। ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা আটক ব্যক্তিদের তেলিখালি বিজিবি ক্যাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

সূত্র জানায়, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করে সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। দুই দিন আগে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় মেঘালয় পুলিশ তাদের আটক করে ও বিএসএফের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com