1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ২৫ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ২৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৩ জন নারী ও ২২ জন পুরুষ রয়েছেন।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ২৫টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিং শেষে ২ হাজার ১৯২ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৯৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৫ জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। সবশেষে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এছাড়া পাঁচজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পুলিশ সুপার নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com