1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারকে রহমান।

কেন্দ্রীয় উদ্বোধনের পর শেরপুরে জেলা প্রশাসক রঙিন বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালি শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা দুজন গ্রাহকের হাতে খতিয়ানের নকল তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ, উপপরিচালক স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাস সার্বিক শাকিল আহমেদসহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com