1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে ১২ হাজার ৬৩০ পরিবার পেল ভিজিএফের চাল

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর): আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিএফ কর্মসূচির আওতায় ১২ হাজার ৬৩০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় উপজেলার জন্য মোট ১২৬ দশমিক ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন স্বাক্ষরিত বরাদ্দপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম সম্পন্ন হয়।

বরাদ্দ অনুযায়ী ঝিনাইগাতী ইউনিয়নে সর্বোচ্চ ২ হাজার ৬৭৬টি পরিবারের মাঝে ২৬ দশমিক ৭৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া কাংশা, ধানশাইল, নলকুড়া, গৌরীপুর, হাতীবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়নেও চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম।

এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com