1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার বিকাশ ব্যবসায়ী আরিফিন কবির সুমনের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে শামীম অটো মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২০ মে) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফিন কবির সুমন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি সাইকেলযোগে নিজ বাড়ি রানীগাঁও ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে জাপটে ধরে সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ২টি বাটন ফোনসহ মোট ৪টি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, ঘটনার পর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলে অন্ধকার থাকায় ছিনতাইকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একসাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com