
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করতে ‘Recovery and Advancement of Informal Sector Development (RAISE) চাকুরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ মেলার আয়োজন করে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)।
কৃষিবিদ ড. পার্থ সারথী কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম পিকেএসএফের জিএম দিলীপ কুমার চক্রবর্তী প্রমুখ। মেলায় মুখ্য আলোচক ছিলেন পিকেএসএফের ডিএমডি মোঃ মশিয়ার রহমান।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাকুরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কে আগ্রহীদের জানানো হয়।
এ সময় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী, বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা হতে আগ্রহীরা এবং আরডিএস, শেরপুরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।