1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ইমামদের দায়িত্ব ও কর্তব্য পালনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জনসচেতনতা তৈরির পাশাপাশি কোরবানিকেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সচেতন করতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় তিনি ইমামদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সহায়তামূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন এবং সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ ও ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com