1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন ও কাজী মাসুম।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় সরকার ও পুলিশ প্রশাসন প্রশংসার দাবিদার। একই সঙ্গে দেশে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com