1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দৈনিক ইনকিলাব পত্রিকার পক্ষ থেকে এমপি রুবেলকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকা অফিস পরিদর্শন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। গতকাল বুধবার তিনি পত্রিকাটির সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, উন্নয়নমূলক সংবাদ পরিবেশন এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক ইনকিলাবের প্রধান কার্যালয়ে পৌঁছালে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে শুভেচ্ছা জানানো হয়। তিনি সংবাদপত্রটির দীর্ঘ সময়ের সাংবাদিকতার প্রশংসা করে বলেন, দৈনিক ইনকিলাব দেশের গণমানুষের কথা বলে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে পত্রিকাটি দীর্ঘদিন ধরে কাজ করছে।

সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, চীফ রিপোর্টার ফারুক হোসাইন, পরিচালক আবদুল কাদের, সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, শেরপুর জেলা স্টাফ রিপোর্টার এস কে সাত্তারসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com