1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী মাই টিভির ১৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিবরিয়া ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্যস্ত সড়কে হঠাৎ ভিমরুলের আক্রমণ, নারীসহ আহত ৮ জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ

নতুন পরিকল্পনা নিয়ে নব উদ্যমে তানহা মৌমাছি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : নতুন বছর মানেই নতুন হিসাব। নতুন পরিকল্পনা। বিদায় নিয়েছে ২০১৯। দেয়ালে উঠেছে ২০২০ সালের ক্যালেন্ডার। পুরনো হিসাব-নিকাশ ঝেড়ে নতুন পরিকল্পনা নিয়ে সামনের দিকে ছুটতে যাচ্ছেন সবাই। এর ব্যতিক্রম নয় শোবিজেও। বিশেষ করে চিত্র-নায়িকা তানহা মৌমাছি নতুন বছরের নতুন হিসাব নিয়েই রেসের ময়দানে নেমেছেন। নতুন পরিকল্পনা নিয়ে নবউদ্যমে কাজ শুরু করছেন। মোট কথা, নতুন বছরকে কেন্দ্র করে তানহা পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ইতিমধ্যে। কারণ চলচ্চিত্রের একদিকে যেমন সুদিনের হাওয়া বইছে, অন্যদিকে রয়েছে সংকটের বার্তা। বিগত বছরেও এমন দুই পরিস্থিতির মধ্য দিয়েই পার করছেন চলচ্চিত্রাঙ্গন। তাই এবার খুব হিসাব করেই পা ফেলছেন তানহা।

এ বছর গত বছরের প্রাপ্তিকে ছাড়িয়ে যেতে চান চিত্রনায়িকা তানহা মৌমাছি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর এমন কিছু কাজ করতে চাই যা নিজেকে তৃপ্তির জায়গায় নিয়ে যাবে। বড় কোনো কাজ করতে চাই, যেটা দেখে মানুষ আমাকে আলাদাভাবে মনে রাখবে। এ বছরটা শুধু কাজেই সময় দিতে চাই। অন্যকিছু নিয়ে কোনো প্ল্যান নেই। নতুন যে ছবিগুলোতে অভিনয় করছি আশা করি এ বছরে ছবিগুলো মুক্তি পাবে। ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী আমি। ভালো কাজের দিকে বরাবর মনোযোগ ছিল। এ বছর সেটি আরও থাকবে।’

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com