1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইনসেপশন কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ক্ষতিকর চর্চা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের Prevention of Violence and Harmful Practices against Children and Women in Bangladesh (PVHP) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিভিএইচপি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. শামীমা নাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রসাশক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সহিংসতা মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সংশ্লিষ্ট প্রকল্পসমূহের আন্তরিক বাস্তবায়ন জরুরি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ টি এম আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইমাম সমাজের প্রতিনিধি ও সুধীজন।

কর্মশালায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com