1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নড়াইলে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২৬

নড়াইল : নড়াইলে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংগা গ্রামের বণিকপাড়া (ব্যবসায়ীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগা গ্রামের বণিকপাড়া জামে মসজিদ ও কবরস্থানের কমিটি গঠনকে কেন্দ্র করে একই গ্রামের মতিয়ার ও আলম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার সকালে মসজিদের সামনে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com