1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রামিসা হত্যার বিচার দাবিতে নালিতাবাড়ীতে বন্ধুসভার মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং রামিসা হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, নালিতাবাড়ী শাখা।

মানববন্ধনে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি নিহত রামিসার পরিবারের সদস্য, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিহত রামিসার চাচা লিমন মোল্লা, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, সুজন নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান, আইনজীবী ইয়াসমিন আক্তার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, সাংবাদিক আবদুল মোমেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান, বন্ধুসভার সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি জয় সাহা, ইউএফএইচের সাধারণ সম্পাদক সাদ আল জুনায়েদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলম ও মোর্শেদুল মিয়া।

বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন ঘটনার বিচার বিলম্বিত হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে।
সমাবেশ থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com