1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুুপরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখননেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিশাল নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

বিকেল ৫ টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা (সড়ক পথে) রওনা দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com