1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর ছোবলে বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বৃষ্টিপাতের সময় আকস্মিক দুই মিনিটের টর্নেডোর ছোবলে গাছ চাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌণে নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে । এছাড়াও আকস্মিক এ টর্নেডোতে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘর।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হচ্ছিল। আনুমানিক পৌণে নয়টার দিকে আকস্মিক টর্নেডো ছোবল দেয়। যার স্থায়িত্বকাল দেড় থেকে দুই মিনিট ছিল। আকস্মিক টর্নেডোর এ ছোবলে নন্নী পশ্চিম পাড়ায় একটি গাছ উপড়ে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে শতশত গাছপালা। খুঁটি পড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ।
বিশেষ করে, যোগানিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া, হাতিপাগার হয়ে বেশকিছু গ্রামের উপর দিয়ে এ টর্নেডো বয়ে যায়।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় ঘরে বসা ছিলাম। হঠাৎ টর্নেডো ছোবল মারে। মনে হচ্ছিল আমার পাকা বাড়ি উড়িয়ে নেবে। একটু পর বাইরে বেরিয়ে দেখি, আশপাশের কয়েকটি কাঁচা বাড়ির চিনের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com