1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসেনের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রায় ১০০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, নুডলস, সাবান, পেঁয়াজ ও আলু।

হাজী মোঃ ফরহাদ হোসেন শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত না হতে পারায় মুঠোফোনের মাধ্যমে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com