1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে শেরপুরে সহযোগী সম্মেলনের আয়োজন করেছে এমইপি গ্রুপ। শনিবার (২৩ মে) শহরের নিউমার্কেট এলাকার আলিশান সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেরপুর ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সভাপতি মো. শরাফত আলীর সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগের ডিএসএম মো. রুবেল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার আমান হোসাইন (আমান)।

এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ,শেরপুর ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সহ-সভাপতি মানেকুজ্জামান বাবু, নালিতাবাড়ী ইলেক্ট্রিক দোকান মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া প্রমুখ।

আয়োজকরা জানান, শেরপুর ও জামালপুর জেলার ছয়টি উপজেলার প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের শেষপর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ইলেকট্রিক কারখানার মাধ্যমে এমইপি গ্রুপের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। পাশাপাশি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com