1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২৬

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৬৬ হাজার ২৩০ টাকায় এক কাতারপ্রবাসীর কিনে নেন।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, খলিল হালদার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা নদীতে মাছ ধরতে যান। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে কলাবাগান এলাকায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতে গিয়ে দেখতে পান বড় আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানে ওজন করলে মাছটির ওজন হয় ৩৫ কেজি ৮০০ গ্রাম। উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মাছটি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব কমই পাওয়া যায়। এজন্য বেশি দাম দিয়েই মাছটি কিনেছেন। পরে সেটি এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে। মাছটি সিলেটে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও মাছ পাননি। শেষবার জাল ফেলতেই মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করে তিনি এবার ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, মাছটি পেয়ে জেলে ভালো দাম পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com