1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় দিনভর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এমদাদিয়া ছাত্র কাফেলা”র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান আকন্দের পরিবার।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। দিনভর কোরবানি–বিষয়ক হাদিস ও মাসআলা নিয়ে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। নিজেদের প্রতিভা তুলে ধরতে তাদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জামালুদ্দিন। সহসভাপতি ছিলেন মাওলানা শামছুল হুদা রহিমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি সারওয়ার আলম কাসেমী। বিশেষ অতিথি ছিলেন ৩ নং উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার (ভুট্টু) এবং নকলা উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ শরীফুল হক আকন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জলিল, মুফতি মুখলেসুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি বাছিরুদ্দিন, মুফতি আব্বাস আলী, মুফতি রিয়াদ, আজিজুল হক, মাওলানা জুনায়েদ, মাওলানা কেফায়েত উল্লাহ, হাফেজ মাহমুদ ও হাফেজ জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com