1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাসজমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি–বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া সরকারি সেবার মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com