1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের কল্যাণ, সমস্যা সমাধান এবং চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। পরে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি দৈনন্দিন দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, পুলিশ সপ্তাহ ২০২৬-এ ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে ‘গ’ গ্রুপে সারাদেশে শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি প্রদত্ত সম্মাননা পুরস্কার সভায় হস্তান্তর করা হয়।

এ সময় সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, নাসরিন আক্তার, ডাঃ শিবলী সামিউল তুষার, আব্দুল আল মামুন এবং সরকার ফরহাদ আহমেদসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানার সদস্যরা এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও কার্যক্রমকে গতিশীল রাখতে সবাইকে নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com