1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : সহকর্মী পুলিশ কনস্টেবলের ঘর থেকে পটিয়ে এনে বিয়ের কিছুদিন পর স্ত্রীকে তালাক দেয় মিজানুর রহমান (২৯) নামে এক পুলিশ কনস্টেবল। এরপর পুনরায় বিয়ের প্রলোভনে ফেলে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ওই কনস্টেবলের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৫ মে) শেরপুরের নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতারণার শিকার ভুক্তভোগী ওই তরুণী (২৩)।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, তরুণীর বাড়ি শম্ভুগঞ্জের মুক্তিযোদ্ধা বাজার এলাকায়। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাম্বুলিটোলা গ্রামে। দোয়ারা বাজার থানায় চাকুরিকালীন সহকর্মী এক কনস্টেবলের স্ত্রীর ওপর নজর পড়ে মিজানের। একপর্যায়ে সহকর্মীর স্ত্রী ওই তরুণীকে পটিয়ে ৪ বছর বয়সী কন্যাসহ ২০২৩ সালের ৭ জুলাই বিয়ে করে কনস্টেবল মিজানুর রহমান। প্রায় দেড় বছর সংসার জীবনের ইতি টেনে ২০২৫ সালের ২৯ জানুয়ারী স্ত্রীকে তালাক দেয়। এ নিয়ে তালাকপ্রাপ্তা ওই তরুণী মিজানুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ফলে সাময়িক বরখাস্ত হন কনস্টেবল মিজানুর রহমান। সম্প্রতি মোবাইল ফোনে আবারও তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে মিজানুর। একপর্যায়ে পুনরায় বিয়ের কথা বলে তরুণীকে নিয়ে গত ৯ মে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে তরুণীর নানা বাড়ি আসে। রাতে বিয়ের আশ^াসে তরুণীকে মামলা প্রত্যাহার করতে বলে এবং তার সাথে শারিরিক সম্পর্ক করে। পরদিন সকালে মিজানুর বাড়ি থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com