1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

শেরপুর : এবার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক তরুণীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২৪ মে) বিকেলে সদর উপজেলার গাজিরখামার বাজারে এ ঘটনা ঘটে। পরে রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজিরখামার উত্তর কান্দাপাড়ার নালু ওরফে নাতু (৫০) একই এলাকার ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে প্রায়ই ধর্ষণ করতো। এ নিয়ে তাকে স্থানীয়রা বারবার সতর্ক করলেও সে অস্বীকার করে। একপর্যায়ে রোববার দুপুরে গাজিরখামার বাারের জিহান জিসান মার্কেটের পাশে নিয়ে নালু আবারও ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় আগে থেকেই স্থানীয় একজন বিষয়টি লক্ষ্য রেখে দূর থেকে মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে। মুহূর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন নালুকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে আটক নালুকে থানায় নিয়ে আসে। রাতেই ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রথমে অস্বীকার করলেও ভিডিও দেখানোর পর নালু অপরাধ স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com