1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমলো কত নালিতাবাড়ীতে আসল কীটনাশক নিয়ে নকল কীটনাশক বদলের চেষ্টায় জরিমানা পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: ডা. জাহেদ

মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়লো বাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

মানিকগঞ্জ : মানিকগঞ্জে একটি অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে আটকা পড়ে আটকা পড়ে বেশকিছু যানবাহন।

জানা গেছে, গাবতলী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা এফকে পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরল অক্সিজেনবাহী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আগুন ধরে যায় বাসটিতে। এ সময় বাসযাত্রীরা দরজা ও জানালা দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস ও যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, দুর্ঘটনার পর সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com