1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও নীরবতা পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) রাতে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। বক্তব্য দেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জ্যেষ্ঠ সহসভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জুবায়ের রহমান, তারিকুল ইসলাম, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু, সুলতানা আহমেদ ময়না ও আরফান আলীসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, দীর্ঘ সময় নানা সীমাবদ্ধতার মধ্যে থাকলেও বর্তমানে সংগঠনটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার, জেলার উন্নয়ন ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com