1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে নালিতাবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে শিশু রামিসাসহ নারী নির্যাতনের ঘটনাগুলোর বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মোস্তাক আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমেন ও জামায়াত নেতা মো. দুলাল হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও উলামা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com