1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থানচিতে পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ এবং রাজধানীতে শিশু রামিসার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৫ মে) বিকেলে পাহাড়ী ছাত্র পরিষদ ও ওমেন্স ফেডারেশনের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সারাদেশের পাশাপাশি পার্বত্যাঞ্চলেও একের পর এক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার পাচ্ছে না। বক্তারা অভিযোগ করেন, থানচিতে পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনাও মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বক্তারা পাহাড় ও সমতলের নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

সমাবেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছো মং মারমা, মানবাধিকার কর্মী ত্রিপা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উবা থোয়াই মারমা, ওমেন্স ফেডারেশনের সদস্য এঞোসিং মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com