1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নকলায় এমপি মারজিয়া বেগমকে জামায়াত নেতাদের শুভেচ্ছা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় আগমন উপলক্ষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও নকলার কৃতিসন্তান মারজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গণপদ্দী এলাকার আব্দুল করিম হেলথকেয়ার প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), জেলা ছাত্রশিবির সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানে নেতারা এমপি মারজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com