1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২১ জন মুসল্লি নিয়ে গাইবান্ধায় ঈদুল আজহা উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২৬

গাইবান্ধা : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।

দেশের প্রচলিত নিয়মের এক দিন আগে এখানে ঈদ পালন করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহিহ হাদিস সম্প্রদায়ের শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি এই বিশেষ জামাতে অংশ নেন।

উক্ত ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। নামাজে অংশ নেওয়া সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা দীর্ঘ ১৬ বছর ধরে এভাবেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা ইউনুস সরকার জানান, তাদের গ্রামের ৫-৬টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নিয়মিতভাবে আগাম ঈদ উদযাপন করে থাকে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে দুটি পশু কোরবানি করার কথা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com