1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ঈদ উপহার হিসেবে শতাধিক শ্রমিকের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (২৭ মে) দুপুরে শেরপুর জেলা ট্রাক-মিনিট্রাক-ট্যাঙ্কলড়ি-ডাম্পট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ নালিতাবাড়ী উপ-কমিটির উদ্যোগে শহরের কালিনগর বাইপাস মোড়স্থ কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।

নালিতাবাড়ী শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র ও শহর বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, শ্রমিক সংগঠনের শেরপুর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নারায়ন চক্রবর্তী নারু, শ্রমিক নেতা কামাল হোসেন, মোফাজ্জল হোসেন, মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিকদল নেতা খাইরুল ইসলাম নাজমুল।

সংগঠনের তালিকাভুক্ত সদস্য ছাড়াও বেশকিছু শ্রমিকের মাঝে নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com